মেহেরপুর নিউজ :
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ‘মুজিববর্ষে শতঘণ্টা মুজিবচর্চা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার রাতে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ থেকে জুমের মাধ্যমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে “প্রকৃতি ও পরিবেশ প্রেমিক বঙ্গবন্ধু” শীর্ষক আলোচনা সভায় জুমের মাধ্যমে প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো: শাহাব উদ্দিন এমপি।
আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘মুজিববর্ষে শতঘণ্টা মুজিবচর্চা’ শীর্ষক কর্মসূচির মুখ্য উপদেষ্টা ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। বিশেষ উপস্থিতি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিথিলা দাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন, জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের আহবায়ক প্রফেসর হাসানুজ্জামান মালেক প্রমূখ অংশগ্রহণ করেন।