মেহেরপুর নিউজ:
আগামী ২৩ সেপ্টেম্বর মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে কুতুবপুর ইউনিয়নের শোলমারী গ্রামে আওয়ামী লীগের কর্মীসভা সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ন-সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন।অন্যদের মধ্যে কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ইদ্রিস আলী মাস্টার,সাধারণ সম্পাদক বাবুল আক্তার মেহেরপুর জেলা পরিষদের সদস্য ইমতিয়াজ আহমেদ মিরন প্রমূখ উপস্থিত ছিলেন। কর্মীসভায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন উপস্থিত থাকবেন।