মেহেরপুর নিউজ :
মেহেরপুর সদর উপজেলার বাবর পাড়ার বেলতলা পাড়া কবরস্থান পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান শুরু করা হয়েছে।
শনিবার সকালের দিকে বেলতলা পাড়া ও বাবর পাড়া গ্রামের কয়েকশো মানুষ একত্রে হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন কাজে অংশগ্রহণ করেন। ১৯২৬ সালে প্রতিষ্ঠিত কবরস্থানটি পার্শ্ববর্তী টেঙ্গারমাঠ গ্রামের কতিপয় ব্যাক্তিরা কবরস্থানটি দখল করবে এমন খবরের ভিত্তিতে বেলতলা পাড়া ও বাবর পাড়ার গ্রামের সকল শ্রেণী পেশার মানুষ সেখানে সমবেত হন। পরিষ্কার পরিচ্ছন্ন কাজে অংশ নিতে আসা ব্যক্তিরা বলেন যে কেউ মারা গেলে তাকে এ কবরস্থানে দাফন করতে দেওয়া হবে। এ ব্যাপারে কোন বাধা-নিষেধ নেই।
বক্তারা বলেন, হাজার ১৯৭৭ সালে টেঙ্গারমাঠ গ্রাম প্রতিষ্ঠিত হয়। টেঙ্গারমাঠ গ্রাম প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ওই গ্রামের মানুষজন মারা গেলে একই কবরস্থানে দাফন করে আসছেন। কিন্তু গ্রামের কতিপয় ব্যক্তিরা হঠাৎ করে ঘোষণা দিয়েছে এই কবরস্থান তাদের দখলে নেবে। এমন ঘোষণার পরপরই বেলতলা পাড়া ও বাবর পাড়ার মানুষজন ক্ষোভ প্রকাশ করেন। এবং কবরস্থানটি পরিষ্কার-পরিচ্ছন্ন করেন।