গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের (৪নং ওয়ার্ড)-রামদেবপুর কৃষকলীগের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে তেঁতুলবাড়ীয়া বল্দার বাজারে আনুষ্ঠানিক ভাবে কাউন্সিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষকলীগের সদস্য, মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা ওয়াসিম সাজ্জাদ লিখন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, গাংনী উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান,জেলা কৃষক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশ, কাজীপুর ডিগ্রী কলেজের প্রভাষক ও কৃষকলীগ নেতা রিয়াজ উদ্দীন।
এসময় বক্তব্য রাখেন,গাংনী পৌর কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলাল উদ্দীন রিন্টু,
কৃষকলীগ নেতা কমরেড আব্দুস সাত্তার,মােকাদ্দেস আলী,শফিকুল ইসলাম,ইউপি সদস্য রফিকুল ইসলাম, কৃষকলীগ নেতা মােজাম্মেল হক,তন্ময় হুদা,আবু সামা প্রমুখ।