মেহেরপুর নিউজ:
মেহেরপুর ইম্প্যাক্ট নার্সিং ইনস্টিটিউটে ফুড ফেয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত মেহেরপুর ইম্প্যাক্ট নার্সিং ইনস্টিটিউট মিলনায়তনে এ ফুড ফেয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মেহেরপুর ইম্প্যাক্ট নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ফ্লোরা নন্দিতা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইম্প্যাক্টেের প্রশাসক মোঃ শফিকুল ইসলাম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রশিক্ষক সাজিয়া শর্মিলা, শাহনাজ পারভীন, সাবিনা ইয়াসমিন প্রমুখ। অনুষ্ঠানে মেহেরপুর ইম্প্যাক্ট নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের খাদ্য প্রদর্শন করেন।