মেহেরপুর নিউজ:
মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে মেহেরপুর জেলা ন্যাশনাল চিলড্রেনস ট্রাস্কফোর্স (এনসিটিএফ) এর সদস্যরা।
সোমবার দুপুরের দিকে মেহেরপুর পৌরসভার কালাচাঁদ হলরুমে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সৌজন্য সাক্ষাতে এনসিটিএফ’র শিশুরা বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে এনসিটিএফ কি করতে চলেছে তা নিয়ে আলোচনা করেন।এসময় সেখানে বক্তব্য রাখেন মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন, প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, মেহেরপুর জেলা এনসিটিএফ এর সাবেক সভাপতি ও মেহেরপুর নিউজ এর স্টাফ রিপোর্টার এসএম মেহেরাব হোসেন, জেলা এনসিটিএফ ভলেন্টিয়ার এস এম আব্দুল মান্নাফ।
এই সময় সেখানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নুরুল আশরাফ রাজিব, ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মীর জাহাঙ্গীর, সংরক্ষিত মহিলা কাউন্সিলর আলপনা খাতুন, মেহেরপুর জেলা এনসিটিএফ এর সভাপতি ফাহিম রুমি, এনসিটিএফ সদস্য নওরিন জাহান, রাফি, কাওসার,এলিসা,নাফিজ,নাফিসা,নৌশিন,র্যামি,তরঙ্গ প্রমূখ।