মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৩ নভেম্বর:
অবৈধ অনুপ্রবেশ করে মেহেরপুর সদর উপজেলার শালিকা গ্রামের এক কৃষককে কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে গেছে দুই ভারতীয় নাগরিক।
শনিবার দুপুরের দিকে ওই ঘটনা ঘটে। আহত কৃষক আব্দুল লতিফকে মেহেরপুরের একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
জানা যায়, সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের শালিকা গ্রামের ইমান আলীর ছেলে আব্দুল লতিফ (৫০) ঘটনার সময় ভারত সীমান্তের খালপাড়ার কাছে তার নিজ জমিতে কাজ করার সময় ভারতের নদীয়া জেলার টেহট্ট থানার নবীনগর গ্রামের দুই যুবক অবেধভাবে কাটা তারের বেড়া পার হয়ে বাংলাদেশ সীমানায় প্রবেশ করে। এসময় মাঠে কর্মরত আব্দুল লতিফকে দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়।
এ সময় মাঠের কৃষকরা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপালে ও পরে মেহেরপুরের একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।