গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার ষােলটাকা ইউনিয়নের ভােলাডাঙ্গা কালি মন্দিরে মঙ্গল দ্বীপ প্রজ্বলনের মাধ্যমে ২২টি দুর্গাপূজার উদ্বোধন উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের দাতা সদস্য ও ইসলামি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র টেকনিক্যাল অফিসার অশোক চন্দ্র বিশ্বাস। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মঙ্গল দ্বীপ প্রজ্বলনের উদ্বোধন করেন, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা এমএ খালেক।
অনুষ্ঠানে প্রধান আলােচক হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় যুবলীগের অন্যতম নেতা জাকির হােসেন, গাংনী থানার ওসি (তদন্ত) শাহ আলম, বাংলাদেশ টেলিভিশনের মেহেরপুর জেলা প্রতিনিধি আলামিন হােসেন,গাংনী উপজেলা যুবলীগের অন্যতম নেতা ও ষােলটাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের মনােনয়ন প্রত্যাশী আনােয়ার পাশা। এসময় উপস্থিত ছিলেন শিক্ষক নেতা আব্দুর রকিব ও খােরশেদ আলম,ভােলাডাঙ্গা কালি মন্দিরের সভাপতি নিত্য দাস, সাধারণ সম্পাদক রবিন কুমার,মেহেরপুর নিউজের গাংনী প্রতিনিধি সাহাজুল সাজু প্রমুখ। অনুষ্ঠানের উদ্বোধন শেষে গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা এমএ খালেক ভােলাডাঙ্গা কালি মন্দিরের নেতৃবৃন্দের হাতে পূজা উদযাপনের জন্য অনুদান প্রদান করেন।
এদিকে একই রাতেই উপজেলার চাঁদপুর কালি মন্দিরে মঙ্গল দ্বীপ প্রজ্বলন করা হয়েছে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন , বিটিভির মেহেরপুর প্রতিনিধি সাংবাদিক নেতা আলামিন। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,চাঁদপুর কালি মন্দিরের সভাপতি শিপন দাশ। অনুষ্ঠানে প্রধান আলােচক ছিলেন গাংনী উপজেলা পূজা উদযাপন পরিষদের অন্তবর্তীকালীন সভাপতি অশােক চন্দ্র বিশ্বাস। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাইপুর ইউনিয়ন পরিষদের সদস্য হাসান আলী,সদস্যা ইসমতযারা খাতুন,সাংবাদিক সাহাজুল সাজু । অনুষ্ঠানটি পরিচালনা করেন, সেকেন্দার আলী মাস্টার।