মেহেরপুর নিউজ :
মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে, সদর উপজেলার গোভীপুর গ্রামের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে জাপান টোব্যাকো কোম্পানির প্রচার ও বিজ্ঞাপন সামগ্রী জব্দ করে সেগুলো ধ্বংস করা হয়েছে।
রবিবার দুপুরের দিকে এ অভিযান চালানো হয়। সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর তারিকুল ইসলাম এর নেতৃত্বে অভিযান চলাকালে গোভীপুর গ্রামের বিভিন্ন দোকান থেকে জাপান টোব্যাকো কোম্পানির প্রচার ও বিজ্ঞাপন সামগ্রী জব্দ করার পর সেগুলো বিনষ্ট করা হয়।