মেহেরপুর নিউজ :
শেখ রাসেলের জন্মদিন।শেখ রাসেল দিবস উপলক্ষে মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের উদ্যোগে পুষ্পমাল্য অর্পণ,আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার সকালে জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রিতা পারভীনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপাধ্যক্ষ শামসুর রহমান টুটুল, সহকারী শিক্ষক হাবিবুর রহমান, জহুরা খাতুন,আব্দুর রহমান প্রমূখ।
পরে সেখানে শেখ রাসেলের জন্য দোয়া করা হয়। এর আগে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।