মেহেরপুর নিউজ :
শেখ রাসেল দিবস উপলক্ষে মেহেরপুর জেলা যুবলীগের উদ্যোগে আলোচনা সভা, পুস্পমাল্য অর্পণ এবং দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার সকালের দিকে মেহেরপুর পৌরসভা প্রাঙ্গণে শেখ রাসেলের জন্মদিন, শেখ রাসেল দিবস উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আল মামুন, সদস্য সাজেদুর রহমান সাজু প্রমূখ। পরে সেখানে শেখ রাসেলের জন্য দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এর আগে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান লিটন ও যুগ্ম-আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান উপস্থিত থেকে পুষ্প মাল্য অর্পণ করেন। এসময় অন্যদের মধ্যে যুবলীগের নেতা ইউনুস আলী সহ যুবলীগের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।