মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৫ নভেম্বর:
বাংলাদেশ বিদ্যুত উন্নয়ন বোর্ড ওয়েস্ট জোন পাওয়ার ডিস্টিবিউশন বোর্ড কর্তৃক জাতীয় বিদ্যুত সপ্তাহ উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়েছে। মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন।
সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক বেগম সাহান আরা বানু, অতিরিক্ত জেলা প্রশাসক হোসেন আলী খন্দকার, সহকারি পুলিশ সুপার শাহেদ আকবর খান, এন ডি সি মোঃ আসলামউদ্দিন, সহকারি কমিশনার অনির্বান নিয়োগি, বিদ্যুত উন্নয়ন বোর্ড ওয়েস্ট জোন পাওয়ার ডিস্টিবিউশন বোর্ডের আবাসিক প্রকৌশলী আহসান হাবিব, উপ-সহকারি প্রকৌশলী আব্দুল হালিম, জেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ মোঃ আসকার আলী প্রমুখ উপস্থিত ছিলেন।