মেহেরপুর নিউজ:
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বুধবার দুপুরের দিকে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ দোয়া অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানজ্জমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক কাজী মোঃ আনিসুজ্জামান, আব্দুল মান্নান, সিরাজ উদ্দিন, সেকেন্দার আলী প্রমূখ। পরে সেখানে দোয়া অনুষ্ঠিত হয়।