মেহেরপুর নিউজ:
বিদ্যানন্দ ফাউন্ডেশন এর উদ্যোগে, মেহেরপুর সদর উপজেলার উত্তর শালিকা প্রগতি সংঘের সহযোগিতায় দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরের দিকে উত্তর শালিকা প্রভাতী সংঘ কার্যালয় প্রাঙ্গণে বিভিন্ন গ্রামের ২৫০ জন এর মধ্যে চাল, ডাল, চিনি সহ অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করেন। প্রফেসর আব্দুল মজিদ উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় প্রভাতী সংঘের সভাপতি আজিজুল হক, সদস্য আজগর আলী, মুজিবুর রহমান মাস্টার প্রমূখ উপস্থিত ছিলেন।