মেহেরপুর নিউজ:
ভরণপোষণ দেওয়াসহ নির্যাতনের সুষ্ঠু বিচারের দাবিতে পিতার বিরুদ্ধে মানববন্ধন করেছে সন্তান। রবিবার সকালের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সন্তান ইব্রাহীম তার পিতা মেহেরপুর জেলা জজ কোর্টের পিয়ন রফিকুল ইসলামের বিরুদ্ধে মানববন্ধন করেন।
ইব্রাহিমের নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন তার মা সকিনা খাতুন,মোঃ সনি, প্রতিবেশী মোহাম্মদ কাদের। বক্তারা দু’সন্তান স্ত্রীর ভরণপোষণ সহ দীর্ঘদিন তাদের বিরুদ্ধে নির্যাতন চালিয়ে আসছে তার সঠিক বিচারের দাবি জানান