মেহেরপুর নিউজ:
মেহেরপুর সিটি ক্লাবের উদ্যোগে শনিবার মেহেরপুর সরকারি কলেজ মাঠে সিটি ক্লাব ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হবে। বিভিন্ন জেলার মোট ১৬ টি দল সিটি ক্লাব ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করবে।
শনিবার উদ্বোধনী খেলায় আমঝুপি পাবলিক ক্লাব ও লাইব্রেরী এবং কুষ্টিয়ার উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করবে। এদিকে ফুটবল টুর্নামেন্ট কে সফল করতে শুক্রবার বিকেলে ব্রিফিং করা হয়। ফুটবল টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক জুলফিকার আলী ফুটবল টুর্নামেন্টের বিভিন্ন বিষয় নিয়ে ব্রিফিং করেন।