মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে সদস্য পদে আরো ২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
শুক্রবার বিকাল পর্যন্ত কুতুবপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের জন্য ২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমাদানকারীদের মধ্যে রয়েছেন ১ নং ওয়ার্ডে সজল হোসেন ৫ নং ওয়ার্ডে কোরবান আলী তার মনোনয়নপত্র জমা দেন।