মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগরে গুডনেইবার্স বাংলাদেশ মেহেরপুর সিডিপি এর উদ্যোগে আইসিটি কম্পিউটার প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ করা হয়েছে।
সনদ বিতরণ উপলক্ষে রবিবার বিকেলে গুডনেইবার্স মেহেরপুর সিডিপি বল্লভপুর প্রজেক্ট অফিস চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গুডনেইবার্স এর আইপি অফিসার ঝরনা খাতুন এর সঞ্চালনায় এবং গুডনেইবার্স মেহেরপুর সিডিপি এর ম্যানাজার লিংকন রাই এর সভাপতিত্বে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুন্ডু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুজিবনগর উপজেলা সহকারী প্রোগ্রামার আইসিটি অধিদপ্তর এনাম আহমেদ সহজ, গুডনেইবার্স এর মহিলা সুপ্রতিবেশী সমবায় সমিতির সভাপতি রেহেনা খাতুন।
অনুষ্ঠানে গুডনেইবার্স এর বাংলাদেশ আইসিটি এডুকেশন প্রজেক্ট এর মাধ্যমে তিন মাস আইসিটি প্রশিক্ষণ শেষে প্রথম ব্যাচের ৫৭ জন প্রশিক্ষণর্থীকে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক সরকারী সার্টিফিকেট প্রদান করা হয়।