মেহেরপুর নিউজ:
মেহেরপুর ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ফেনসিডিলসহ সজিব হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।সোমবার দিবাগত রাতে মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াতলা বর্ডার পাড়া এলাকায় অভিযান চালিয়ে সজীবকে গ্রেফতার করা হয়।
সজীব সহড়াতলা গ্রামের লালন হোসেনের ছেলে। জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবি’র এসআই অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে, ডিবি পুলিশের এসআই বিশ্বজিৎ, এ এসএস মাহাতাব সহ সঙ্গীয় ফোর্স সহড়াতলা বর্ডার পাড়া এলাকায় অভিযান চালান। এ সময় ৭ বোতল ফেনসিডিলসহ সজিব কে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।