মেহেরপুর নিউজ:
এসএসসি পরীক্ষা উপলক্ষে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০৯ ব্যাচের শিক্ষার্থীদের পক্ষ থেকে মেহেরপুর সরকারি সলক উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২১-এর পরীক্ষার্থী-শিক্ষক এবং কর্মচারীদের মাস্ক ও হ্যান্ড-স্যানিটাইজার প্রদান করা হয়েছে।
শনিবার দুপুরের দিকে এসএসসি ২০০৯ ব্যাচেরে সভাপতি তানভীর আল মামুন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মিঠু কোষাধক্ষ্য কিরন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান নয়ন উপস্থিত থেকে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার প্রদান করা হয়। সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশিদা খানম মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার গ্রহণ করেন।