মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা ইটভাঙ্গা মালিক সমিতির উদ্যোগে সমিতির সদস্য মরহুম হাসান আলীর পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
সোমবার রাতে মেহেরপুর সদর উপজেলা ইটভাঙ্গা মালিক সমিতি মিলনায়তনে মরহুম হাসান আলীর পরিবারের কাছে আর্থিক অনুদান প্রদান করা হয়।
মেহেরপুর সদর উপজেলা ইটভাঙ্গা মালিক সমিতির সভাপতি বোরহানুল আজিম রিয়াদের সভাপতিত্বে আর্থিক অনুদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর শহর সমাজসেবা সমন্বয় পরিষদের সভাপতি আমিনুল ইসলাম খোকন। সহ-সভাপতি রহিনুজ্জামান পলেনের সঞ্চালনায় অনুদান প্রাদন অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরন, মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিউর রহমান, মেহেরপুর জেলা ট্রাক ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন বাবু,মেহেরপুর সদর উপজেলা ইটভাঙ্গা মালিক সমিতির কোষাধক্ষ্য রাকিবুল ইসলাম সজল প্রমূখ।
পরে মরহুম হাসান আলীর পরিবারের কাছে ৬৮ হাজার টাকা অনুদান প্রদান করা হয়। এসময় অন্যদের মধ্যে মেহেরপুর সদর উপজেলা ইটভাঙ্গা মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি আলিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, সহ-সম্পাদক মেহেদী,সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম,প্রচার সম্পাদক জাকারিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।