মেহেরপুর নিউজ:
আসন্ন মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইদ্রিস আলীর সমর্থনের পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার কুতুবপুর ইউনিয়নের কুলবাড়িয়া গ্রামে এ পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইদ্রিস আলী, মেহেরপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোখলেছুর রহমান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মমিনুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আক্তার, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুল প্রমূখ।