মেহেরপুর নিউজ:
‘চাকরি খুঁজব না, চাকরি দেব’ তরুণদের মধ্যে এ প্রতিপাদ্য ইদানীং বেশ জনপ্রিয়, অনেকের মধ্যেই ক্যারিয়ার প্ল্যানিংয়ে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন। চাকরি না পেয়ে অনেক তরুনই ব্যবসার কণ্টকাকীর্ণ পথ মাড়ানোর পথই বেছে নেন। সাহস, ইচ্ছাশক্তি ও কর্মস্পৃহা নিয়ে ব্যবসা শুরু করা তরুণদের সংখ্যা প্রয়োজনের তুলনায় কম হলেও থেমে নেই অনেক স্বপ্নবাজ তরুণের নিভৃত পদযাত্রা।
এমনই একঝাঁক উদ্যোক্তার দেখা মিলল মেহেরপুরের রশ্নী কম্পিউটার আইটি সেন্টারের উদ্যোগে শুক্রবার বিকেলের দিকে মেহেরপুর ফিন ফুড মিলনায়তনে।
মিলনমেলায় বক্তব্য রাখেন মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন, সাবেক উপদেষ্টা তুহিন আরণ্য, যুগ্ন সম্পাদক রামিজ আহসান এন টিভির জেলা প্রতিনিধি রেজ আন উল বাসার তাপস প্রমূখ।