মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের নির্বাচনে পরাজিত আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইদ্রিস আলী মাস্টারের উদ্যোগে কুতুবপুর ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের সংবর্ধনা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ইদ্রিস আলী মাস্টারের বাস ভবন প্রাঙ্গণে কুতুবপুর ইউনিয়নের নব নির্বাচিত সদস্য ও সংরক্ষিত সদস্যদের সংবর্ধনা দেয়া হয়। ইদ্রিস আলী মাস্টারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বাবুল আক্তার, সাংগঠনিক সম্পাদক শাহারুল ইসলাম, আক্তার হোসেন, আরিফুল ইসলাম, আলমগীর হোসেন, নব নির্বাচিত সদস্য রহিমা খাতুন, রাজন আলী,গোলাম হোসেন, আবুল কাশেম, আরফাজুল,শাহনাজ খাতুন প্রমূখ।
সংবর্ধনা অনুষ্ঠানে ইদ্রিস আলী মাস্টার নবনির্বাচিত সদস্যদের ফুলের মালা পরিয়ে, এবং ফুলের তোড়াসহ শুভেচ্ছা উপহার দিয়ে তাদের সংবর্ধিত করেন।