মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৮ নভেম্বর:
মেহেরপুর জেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর গ্রামের ৮ম শ্রেণীর ছাত্রী মৌসুমি।
জানা গেছে, কুতুবপুর গ্রামের আব্দুস সবুরের মেয়ে স্থানীয় কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী মৌসুমির গাংনী উপজেলার কাজিপুর গ্রামের শফি’র ছেলে প্রবাসি মাসুদের বিয়ে ঠিক হয়।
রোববার দুপুরে প্রায় ৭০ জন বরযাত্রী নিয়ে বর বিয়ে করতে কনের বাড়িতে হাজির হয়। এদিকে বিষয়টি জানাজানি হলে মেহেরপুর জেলা প্রশাসক বেগম সাহান আরা বানু’র নির্দেশে সিনিয়র সহকারি কমিশনার সিদ্ধার্থ শংকর কুন্ডু ঘটনা স্থলে পৌছে বাল্য বিয়ের বিষয়টি নিশ্চিত হয়ে বিয়ে ভেঙে দেন। একই সাথে বরসহ স্থানীয় চেয়ারম্যান এবং উভয় পক্ষের অভিভাবকদের নিকট থেকে মুচলেখা আদায় করেন।