মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩০ নভেম্বর:
টান টান উত্তেজনার মধ্য দিয়ে মঙ্গলবার মেহেরপুর জেলা পরিষদের প্রায় ৫ কোটি টাকার টেন্ডার জমা পড়েছে। জানা গেছে, মেহেরপুরে সরকারি অফিস করার লক্ষে ৪ কোটি ৮৫ লাখ টাকার টেন্ডার বিজ্ঞপ্তি দেয়া হয়।
মঙ্গলবার বেলা ১২ টা পর্যন্ত টেন্ডার জমা দেওয়ার শেষ সময় সীমা বেঁধে দেয়া হয়। এদিকে টেন্ডার জমা দেওয়াকে কেন্দ্র করে যে কোন ধরনের সহিংসতা এড়াতে এ দিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত মেহেরপুর জেলা প্রশাসকের কার্যলয় চত্বর, জেলা পরিষদ ও কোর্ট মেড়ে বিপুল পরিমান পুলিশ, র্যাব ও আনছার ব্যটালিয়ন সদস্যদের মোতায়েন করা হয়।
ভারপ্রাপ্ত পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম একাধিক বার ঘটনাস্থল পরিদর্শন করেন। সহকারি পুলিশ সুপার শাহেদ আকবর খান সার্বক্ষনিক বিষয়টি দেখভাল করেন। বিপুল পরিমান র্যাব ও পুলিশ মোতায়েন করায় সারা মেহেরপুর জুড়ে আতংক শুরু হয়। শেষ পর্যন্ত কোন প্রকার অপ্রীতিকর ঘটনা টেন্ডার জমা পড়ে।