মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৬ ডিসেম্বর:
বিজয় দিবস পালনের লক্ষে সোমবার মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক হোসেন আলী খন্দকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন এনডিসি আসলাম উদ্দিন, জেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ মোঃ আসকার আলী, সহকারি অধ্যাপক সাইদুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সালেহউদ্দিন আহমেদ আবলু, সহকারি শিক্ষক সাফিনাজ আরা ইরানি, শামীম জাহাঙ্গীর সেন্টু প্রমুখ।