মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৬ ডিসেম্বর:
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামসহ ২৬ হাজার নেতাকর্মীর নামে মিথ্যা মামলা করার ষড়যন্ত্রের প্রতিবাদে সোমবার মেহেরপুর বিএনপির উদ্যোগে সদর উপজেলা দরবেশপুর বাজার প্রাঙ্গনে অনুষ্ঠিত পথসভার আয়োজন করা হয়।
পথ সভায় বক্তব্য রাখেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি মাসুদ অরুন।
পথসভায় মাসুদ অরুন বলেন, ব্যর্থ সরকারের সময় শেষ। কোন ষড়যন্ত্র করেই শেষ রক্ষা হবে না। তিনি আরও বলেন, জননেতা তরিকুল ইসলামসহ বিএনপির নেতাকর্মীদের নামে যে কোন ষড়যন্ত্র প্রতিহত করা হবে।
পথসভায অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, জেলা বিএনপির কোষাধ্যক্ষ আরজুল্লা রহমান (বাবলু মাস্টার) প্রমুখ।