মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৮ ডিসেম্বর:
শ্রেষ্ঠ্ কর্মকর্তা ক্যাটাগরিতে খুলনা বিভাগীয় পর্যায়ে এক সাথে ৩ টি পুরস্কার লাভ করেছেন মেহেরপুর পুলিশের এ এস আই আমিনুর রহমান।
শনিবার খুলনা রেঞ্জের ডি আই জি শেখ হিমায়েত হোসেন এ এস আই আমিনুর রহমানের হাতে ক্রেস্ট ৩ টি তুলে দেন। ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলা সদরের বাসিন্দা আমিনুর রহমান ১৯৯৭ সালে পুলিশের চাকরি জীবন শুরু করেন। ২০০৬ সালে তিনি এ এস আই হিসেবে পদোন্নতি লাভ করেন।
সম্প্রতি আমিনুর রহমান মেহেরপুর সদর থানা থেকে বদলী হয়ে বামুন্দী ক্যাম্পে যোগদান করেন। ভাল কাজ করার স্বীকৃতি স্বরুপ কর্মকর্তা পর্যায়ে তিনি খুলনা বিভাগের মধ্যে ৩ টি শ্রেষ্ঠ পুরস্কার লাভ করেন। মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী পুলিশ ক্যাস্পের টু-আইসি আমিনুর রহমান কর্মরত আছেন।