মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬ ডিসেম্বর:
মেহেরপুর সদর উপজেলার বলিয়ারপুর গ্রামে বাসি তরকারি খেয়ে একই পরিবারের ৫ জন গুরুতর অসুস্থ্য হয়ে পড়েছে। তারা মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে। রোববার সকালে ওই ঘটনা ঘটে।
জানা গেছে ঘটনার দিন সকালে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের বলিয়ারপুর গ্রামের পরম আলীর ছেলে আনারুল (৪৮) তার স্ত্রী মুসলিমা খাতুন (৪২), ছেলে রাজিব (১৮), সোহেল ১৫ এবং মেয়ে সাথী (৯) ভাতের সাথে বাশি তরকারি খেয়ে সকলে অসুস্থ হয়ে পড়ে। এলাকাবাসী তাতের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়।