মো: আবু আক্তার,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৫ জানুয়ারী:
মেহেরপুর সদর উপজেলার বারিবাকা গ্রামের শেনপাড়া মাঠে ফেন্সিডিল বেঁচাকেনার সময় ১০ বোতল ফেন্সিডিল সহ সোহেল রানা(৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মেহেরপুর জেলা ডিবি পুলিশ। এ ব্যাপারে মেহেরপুর সদর থানায় একটি মামলা হয়েছে।
মেহেরপুর ডিবি পুলিশের এস আই কামাল জানান,আটক সোহেল রানা এলাকার চিন্থিত মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় একাধিক অভিযোগ রয়েছে।
পুলিশ জানায়,আজ বুধবার রাত ৮ টার দিকে ডিবি পুলিশের এক সদস্য ক্রেতা সেজে ফেন্সিডিল কেনার জন্য সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের বারিবাকা গ্রামের শেনপাড়া মাঠে যায়। পূর্বের কথা মতন ১০ বোতল ফেন্সিডিল নিয়ে বারিবাকা গ্রামের হাজী মো; আমজাদ হোসেনের ছেলে চিন্থিত মাদক ব্যবসায়ী সোহেল রানা অপেক্ষা করতে থাকে। এসময় ডিবি পুলিশ হানা দিয়ে ফেন্সিডিল সহ তাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে আসে।