মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩১ জানুয়ারী:
মেহেরপুর পৌর সভার উদ্যোগে পৌর ব্যাট মিন্টন কোর্টে অনুষ্টিত পৌর ব্যাডমিন্টন টুর্নামেন্টে সবুজ জুটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন।
সোমবার অনুষ্ঠিত ফাইনাল খেলায় সবুজ জুটি ১৫-২, ১৫-১১ সেটে সজিব জুটিকে পরাজিত করেন।
খেলা শেষে জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরুস্কার বিতরন করেন। এসময় অন্যান্যের মধ্যে পৌর কাউন্সিলর আল মামুন, কামাল খন্দকার সেখানে উপস্থিত ছিলেন।
মেহেরপুর বাগানপাড়া ক্রিকেট টুর্নামেন্টে কিংস ইলেভেন জয়ী
মেহেরপুর বাগানপাড়া ক্রিড়া চক্রের উদ্যোগে শহরের বাগানপাড়া মাঠে বাগানপাড়া ক্রিকেট টুর্নামেন্টে মেহেরপুর কিংস ইলেভেন জয়লাভ করেছে।
সোমবার অনুষ্ঠিত খেলায় মেহেরপুর কিংস ইলেভেন ১৭ রানে আমরা ক’জন বন্ধু একাদশকে পরাজিত করে।
প্রথমে ব্যাট করতে নেমে মেহেরপুর কিংস ইলেভেন ১৪ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০১ রান করে। দলের পক্ষে আশা সর্বোচ্চ ৩০ রান করেন। আমরা ক’জন বন্ধু একাদশের পক্ষে মনি ৩ টি উইকেট লাভ করে।
জবাবে খেলতে নেমে আমরা ক’জন বন্ধু একাদশ ১২ ওভার ৪ বলে ৮৪ রান করে সবাই আউট হয়ে যায়। রামেদ দলের পক্ষে সর্বোচ্চ ২৫ রান করেন।