মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০১ মার্চ:
১২ মার্চ বিএনপির চল চল ঢাকা চল কর্মসূচি সফল করতে প্রস্তুতি সভা করেছে গাংনী উপজেলা বিএনপি। জানা যায়,বৃহস্পতিবার গাংনী উপজেলা বিএনপির উদ্যেগে উপজেলা বিএনপির কার্যালয়ে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ত্রাণ বিষয়ক সহসম্পাদক ও মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য আমজাদ হোসেন।সভাপতিত্ব করেন গাংনী উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হক।
বক্তব্য রাখেন, গাংনী উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুর রাজ্জাক মাস্টার, আব্দুর রউফ মাস্টার, পৌর বিএনপির সভাপতি প্রভাষক ইসমাইল হোসেন, মহিলা দলের জেলা সম্পাদক লাইলা আরজুমান বানু, উপজেলা যুবদলের সভাপতি আক্তারুজ্জামান, সম্পাদক সাজেদুর রহমান বুলবুল, ছাত্রদলের সভাপতি আব্দুল হান্নানসহ উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।