মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৭ মার্চ:
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি আদর্শ গ্রামের (গুচ্ছগ্রাম) ৪৫ টি ভূমিহীন পরিবারের ভোগ দখল করা সরকারি জমি ও পুকুর হঠাৎ করে বন্দোবস্ত প্রদান ও দখলবাজরা ভূমিহীন সেজে দখলকরার প্রতিবাদে গুচ্ছগ্রামের ভূক্তভোগী পরিবারের সদস্যরা শহরে বিক্ষোভ মিছিল করেছে। অন্যায়ের প্রতিবাদে তারা মেহেরপুরের জেলা প্রশাসক কাছে স্মারকলিপি প্রদান করে।
আজ বুধবার দুপুরে সদর উপজেলার গুচ্ছগ্রামের নির্যাতিত ৪৫ টি পরিবারের সকল সদস্যরা মেহেরপুর বাসষ্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ করে।
আমঝুপি গুচ্ছ গ্রামের ৪৫ জন স্বাক্ষরিত স্মারক লিপিতে বলা হয়েছে হঠাৎ করে কতিপয় আসাধু ব্যক্তি বা দখলদার ব্যক্তি আওলাদ হোসেন-এর ছেলে আফাজউদ্দিন ,ফড়ি শেখ-এর ছেলে সিদ্দিক শেখ ও জাহানরা খাতুন এরা সকলেই জমির মালিক হওয়া সত্বেও ভূমিহীন ৪৫ ঘরের পুকুর, জমি ও রাস্তা সহ তহশিলদারকে ঘুষ দিয়ে অবৈধভাবে ভূমিহীন সেজে ৪৫ পরিবারে দখলে থাকা স্বত্ব দখলীয় জমি বন্দো বস্ত নেন । আদর্শ গ্রাম বাসী (গুচ্ছ গ্রাম) সাংশিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করে স্মরকলিপিতে উল্লেখ করেছে, আমঝুপি নীল কুঠি জমিদার কোং লিঃ এর তার বেড় নামে পরিচিত আমঝুপি আদর্শ গ্রামের ( গুচ্ছ গ্রাম ) এর নামীয় পুকুর ও জমি অবৈধ ভাবে ভূমিহীন সেজে সরকারকে ভুল বুঝিয়ে আদর্শ গ্রামের দখলীয় জমি বে-নামে করে নেওয়ার বন্দোবস্তকৃত ভূমিহীন কেস নথি বাতিল করার একান্ত প্রয়োজন ।