মো: আবু আক্তার মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৭ মার্চ:
দীর্ঘ তিন মাস মেহেরপুর জেলা জজ আদালতে বিচারক না থাকায় শত শত মামলা ঝুলে আছে। বিনাবিচারে বন্দি আছে শত শত বিচারপ্রার্থী। আইনি সুবিধার সুযোগ না পাওয়ায় এই সকল বিচারপ্রার্থী মানুষের অনেকেই দীর্ঘ তিনমাস কারাভোগ করছে।
মেহেরপুর জেলা জজ আদালত সূত্র জানিয়েছে- গত ডিসেম্বর মাস থেকে মেহেরপুর জেলা জজ আদালতে বিচারক নেই। এই কারণে নারী শিশু, স্পেশাল ট্রাইবুনাল, বিশেষ ক্ষমতা আইন ও দন্ডবিধি ধারার প্রায় এক হাজার নতুন মামলা বিচারের অপেক্ষায় ঝুলে আছে। এছাড়াও পুরাতন আরও প্রায় তিন হাজার মামলার বিচার কাজ থেমে গেছে।
দীর্ঘ সময় জেলা জজ না থাকায় অনেক বিচারপ্রার্থী জামিনে মুক্তি পাচ্ছে না। ফলে-বিনাবিচারে অনেক বিচারপ্রার্থীকে মাসের পর মাস কারাভোগ করতে হচ্ছে।
বিচার প্রার্থী আমেনা বেগম বললেন, অনেক দূর থেকে খরচ খরচা করে এসেছি এসে দেখছি জজ সাহেব নেই তাই আমি বাড়ি ফিরে যাচ্ছি ।
বিচারপ্রার্থী সাদেক জানান, জজ সাহেব না থাকায় গত ৪ মাস ধরে কোর্টে ঘুরছি উকিলের সাথে দিন নিয়ে ফিরে যায় ।
আইনজীবিরা বলছেন জেলা জজ না থাকায় মামলার দিন শুধুই পরিবর্তন হচ্ছে। অনেক আপস কেচ মিমাংসা হয়ে গেছে। কিন্তু জজ না থাকায় তারা দির্ঘদিন হাজতে আছে আর হাজতে থাকায় তারা শারিরিক ও মানষিক ভাবে অস্থুত হয়ে পরছে। বিচারপ্রার্থীরা হয়রানির স্বীকার হচ্ছে।
জেলা জজ ছাড়াও মেহেরপুরে তিনটি আদালতে কোন বিচারক নেই।
পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট রফিকুজ্জামান বাবু বলেন, দীর্ঘ ৩ মাস জেলা জজ না থাকায় বিচারপ্রার্থী মানুষ আদালতে এসে ফিরে যাচ্ছে। এতে বিচারপ্রার্থী মানুষের পাশাপাশি আইনজীবিরাও ক্ষতিগ্রস্থ হচ্ছে। পিপি, ।
তিনি আরোও বলেন,আমি পিপি হিসাবে দায়িত্ব পাওয়ার পর থেকেই জজ নেই। ফলে বিচারপ্রার্থী মানুষ হয়রানি ও ক্ষতিগ্রস্থ হচ্ছে।
জেলা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা মতিউল আশরাফ মেহেরপুর নিউজ কে জানান, তিন মাস জেলা জজ নেই। ফলে সমস্যা হচ্ছে। জেলা জজ নিয়োগ হয়েছে। তবে কবে পোস্টিং হবে তা বলা যাচ্ছেনা।