মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২১ মার্চ:
তারেক রহমানের নামে সকল ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে শহরে মিছিল সমাবেশ করেছে মেহেরপুর বিএনপি।
আজ বুধবার বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি মাসুদ অরুনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেহেরপুর প্রেসক্লাব চত্বরে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-০১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন। সমাবেশে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাসুদ অরুন বলেন, তারেক রহমানের জনপ্রিয়তায় ভীত হয়ে সরকার তাকে রাজনীতে থেকে সরিয়ে দেয়ার ষড়যন্ত্র করছে। তিনি তারেক রহমানের নামে দেশে-বিদেশে অপ্রচার বন্ধ সহ সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান। আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, এম এ কে খায়রুল বাসার প্রমুখ।