মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৩ মার্চ:
মেহেরপুর গাংনীর গাড়াবাড়িয়া গ্রামে বাড়ির ছাদ থেকে পড়ে রশিদা খাতুন এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার সকালের দিকে মেহেরপুর গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের হয়বত আলীর স্ত্রী রশিদা খাতুন বাড়ির ছাদে কাজ করার সময় পা ফসকে নীচে পড়ে যায়।
এতে তিনি মারত্মক আহত হন। তাকে দ্রুত তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ওই দিন দুপুরের দিকে তার মৃত্যু হয়।