মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৩ মার্চ:
মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে মেহেরপুর স্টেডিয়ামে ও মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রথম বিভাগ ক্রিকেট লিগের খেলায় মেহেরপুর অগ্রগামী ও সদর উপজেলার হরিরামপুর সীমান্ত ক্লাব নিজ নিজ খেলায় জয়লাভ করেছে।
বৃহস্পতিবার অনুষ্ঠিত খেলায় অগ্রগামী ক্রীড়াচক্র ৮ উইকেটে সদর উপজেলার ইছাখালী অলস্টার ক্লাবকে এবং হরিরামপুর সীমান্ত ক্লাব এক উইকেটে গাংনী ফিউচার ক্লাবকে পরাজিত করে। মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত খেলায় প্রথমে ব্যাট করতে নেমে ইছাখালী অলস্টার ক্লাব ২৯ ওভার ৪ বলে সবক’টি উইকেট হারিয়ে ১৬৩ রান সংগ্রহ করে। জাহিদুল দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেন। অগ্রগামী ক্রীড়াচক্রের পক্ষে জিকো ৪ টি উইকেট লাভ করেন। জবাবে খেলতে নেমে অগ্রগামী ক্রীড়াচক্র ২৬ ওভার ৪ বলে ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌঁছে যায়। জিকো ও তুষার উভয়ে দলের পক্ষে ৫০ করে রান করেন।
এদিকে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দিনের অপর খেলায় প্রথমে ব্যাট করতে নেমে গাংনী ফিউচার ক্লাব ২৬ ওভার ১ বলে সবক’টি উইকেট হারিয়ে ১৩০ রান সংগ্রহ করে। জবাবে খেলতে নেমে হরিরামপুর সীমান্ত ক্লাব ২৫ ওভার ৩ বলে ৯ উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌছে যায়।