মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৯ মার্চ:
মেহেরপুরের সদর উপজেলার বুড়িপোতা-গোভিপুর সড়কের বুড়িপোতা ইউনিয়ন পরিষদের সামনের সড়কের পাশ থেকে ও মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে শহিদ আলীর বাড়ির পেছন থেকে ৮’শ গ্রাম গাঁজা, সাত বোতল ভারতীয় মদ ও ৭৫ প্যাকেট গুড়ো দুধ উদ্ধার করেছে র্যাব-৬ গাংনী ক্যাম্পের সদস্যরা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয় নাই।
র্যাব-৬ গাংনী ক্যাম্পের কমান্ডার লে. সাজ্জাদ রায়হান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে অভিযান চালিয়ে সদর উপজেলার বুড়িপোতা-গোভিপুর সড়কের বুড়িপোতা ইউনিয়ন পরিষদের সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় ওই মদ ও গাঁজা উদ্ধার করা হয়।
আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ গাংনী ক্যাম্পের হাবিলদার মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে র্যাবের একটি দল মেহেরপুরের সদর ও মুজিবনগর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করে।
অপরদিকে, মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে শহিদ আলীর বাড়ির পেছন থেকে আমদানি নিষিদ্ধ ৭৫ প্যাকেট ভারতীয় গুড়ো দুধ উদ্ধার করা হয়েছে।