মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৯ মার্চ:
আগামী শনিবার মেহেরপুর পৌরসভার ১নং ওয়ার্ডের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে নির্বাচনের ৪ প্রতিদ্বন্দি প্রার্থী তাদের গনসংযোগের মাত্রা বাড়িয়ে দিয়েছেন। সকাল থেকে শুরু করে মধ্যরাত অবধি প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে দোয়া চেয়ে ফিরছেন। দুপুরের পর থেকে প্রার্থীদের পক্ষে ভোট চাওয়ার লক্ষে মহিলা কর্মীরা এপাড়া ওপাড়া চষে বেড়াচ্ছেন। সন্ধ্যার পর থেকে ১ নং ওয়ার্ডের বিভিন্ন মোড়ে নিজ নিজ পছন্দের প্রার্থীর অনুকুলে শ্লোগান দিয়ে নির্বাচনী মাঠ গরম করে রাখছেন।
গত নির্বাচনে পৌর সভার ১ নং ওয়ার্ডে মেহেরপুর শহর যুবলীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান রিপন বিপুল ভোটের ব্যবধানে পৌর কাউন্সিলর নির্বাচিত হন। পরে তিনি পৌর প্যানেল মেয়র নির্বাচিত হন। কিন্তু গত বছরের ১ এপ্রিল রাত ৯ টার দিকে তিনি তার ব্যবসা প্রতিষ্ঠান শহরের হোটেলবাজার এলাকায় প্রধান সড়কের পাশে অবস্থিত রাজধানী শপিং সেন্টারে সন্ত্রাসীদের বোমা হামলায় নিহত হয় রিপন।
নির্বাচন অফিস জানিয়েছে,এবারের উপনির্বাচনে ৩ হাজার ৯’শ ৯০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। এর মধ্যে মহিলা ভোটার ২ হাজার ২’শ ৪৫ জন এবং মাত্র ১ হাজার ৭’শ ৪৫ জন পুরুষ ভোটার রয়েছে। দু’টি ভোট কেন্দ্রে ১৪ টা বুথে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। কেন্দ্র দু’টি হচ্ছে,মিশন প্রাথমিক বিদ্যালয় এবং নতুন পাড়া সরকারি (প্রাঃ) বিদ্যালয় ।
উল্লেখ্য গত নির্বাচনে এবারের প্রার্থী মনি ৬৩৫ভোট পেয়ে ৩য় স্থান অর্জন করেন। জাহাঙ্গির ৭৫০ ভোট পেয়ে ২য় স্থান এবংলাকি ৩৫২ ভোট পায়।