মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩০ মার্চ:
শনিবার মেহেরপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের শূন্য কাউন্সিলর পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। উপ-নির্বাচনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। প্রতিদ্বন্দী প্রার্থীরা হলেন মোহাঃ গোলাম ফারুক-উল মামুন (লাকি), আসমানুল হক জুয়েল, মীর জাহাঙ্গীর আলম ও মোঃ মনিরুল ইসলাম(মনি)।
পৌরসভা নির্বাচনে ১নং ওয়ার্ডের মেহেরপুর শহর যুবলীগের সম্পাদক মিজানুর রহমান রিপন বিপুল ভোটের
ব্যাবধানে প্রতিদ্বন্দী প্রার্থীদের হারিয়ে পৌর কাউন্সিলর নির্বাচিত হন এবং পরে পৌর প্যানেল মেয়র নির্বাচিত হন।
নির্বাচনকে ঘিরে সব প্রস্তুতি ইতিমধ্যে শেষ জেলা নির্বাচন অফিস। সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত একটানা চলবে ভোট গ্রহন। দু’টি কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। কেন্দ্র দু’টি হচ্ছে,মিশন প্রাথমিক বিদ্যালয় এবং নতুন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। উপ- নির্বাচনে ১ নং ওয়ার্ডের ৩ হাজার ৯শ ৮৩ জন ভোটার ১৯ টি বুথের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন । এর মধ্যে মিশন প্রাথমিক বিদ্যালয়ে ২ হাজার ৩১ জন ও নতুন পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১ হাজার ৯শ ৫২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
মেহেরপুরের পুলিশ সুপার আব্দুল্লা হেল বাকি বলেন,উপনির্বাচনে সব ধরনের নাশকতা মোকাবেলা করতে পর্যাপ্ত পরিমানে পুলিশ ও আনসার
সদস্য মোতায়েন থাকবে। সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি সহ মোবাইল টিম সবসময় কাজ করবে।
উল্লেখ্য,গত বছরের ১লা এপ্রিল মেহেরপুর শহরের প্রান কেন্দ্র হোটেল বাজারস্থ রাজধানী শপিং সেন্টারে ব্যবসায়ীক কাজ করার সময় সন্ত্রাসীদের ভয়াবহ বোমা হামলায় প্যানেল মেয়র মিজানুর রহমান রিপনকে আশংকা জনক অবস্থায় মেহরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকায় রেফার করে। চিকিৎসাধীন অবস্থায় ৮ এপ্রিল ঢাকার এ্যাপলো হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়ে। মেহেরপুর শহরে বহুল আলোচিত চাঞ্চল্যকর ও ভয়াবহ বোমা হামলায় প্যানেল মেয়র রিপন হত্যাকান্ড ঘটনায় দীর্ঘদিন ধরে
কাউন্সিলর পদটি শূন্য থাকায় প্রায় ১ বছর পর উপ- নির্বাচনের তফশীল ঘোষনা করা হয় । এর পর মনোনয়ন পত্র যাচাই -বাছাই শেষে প্যানেল মেয়র রিপন হত্যাকান্ডের ১ বছরের মাথায় পৌর সভার ১ নং ওয়ার্ডের শূন্য কাউন্সিলর পদে শনিবার উপ-নির্বাচন। এ উপ-নির্বাচনে ৪ জন প্রতিদ্বন্দী প্রার্থীর মধ্যে সাংবাদিক লাকি গীটার প্রতীক জাহাঙ্গীর আলম চাঁদ প্রতীক, জুয়েল হরীন প্রতীক এবং মনি আপেল প্রতীক নিয়ে উপ- নির্বাচনে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দীতা করছেন ।