মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩১ মার্চ:
মেহেরপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের উপনির্বাচনের ভোট গ্রহন চলছে। কোন ধরনের বিশৃংখলা ছাড়াই কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
আজ শনিবার সকাল ৮ টা থেকে শুরু হয়ে বিকেল ৪ টা পর্যন্ত একটানা চলবে এ ভোট গ্রহন। মোট দু’টি কেন্দ্রে এ ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে। দু’টি কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে। কেন্দ্র দু’টি হচ্ছে,মিশন প্রাথমিক বিদ্যালয় এবং নতুন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব
পালন করছেন আনিসুর রহমান ও আনোয়ার হোসেন নামের দু’জন সরকারি অফিসার।
এদিকে ভোট গ্রহনের শুরুতে কেন্দ্র গুলিতে পুরুষ ভোটারের চেয়ে মহিলা ভোটারের উপস্থিতি বেশি দেখা যাচ্ছে।
উপ- নির্বাচনে ১ নং ওয়ার্ডের ৩ হাজার ৯শ ৮৩ জন ভোটার ১৯ টি বুথের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন । এর মধ্যে মিশন প্রাথমিক বিদ্যালয়ে ২ হাজার ৩১ জন ও নতুন পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১ হাজার ৯শ ৫২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
নির্বাচনে কাউন্সিলর পদে মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। প্রতিদ্বন্দী প্রার্থীরা হলেন মোহাঃ গোলাম ফারুক-উল মামুন (লাকি), আসমানুল হক জুয়েল, মীর জাহাঙ্গীর আলম ও মোঃ মনিরুল ইসলাম(মনি)।
উল্লেখ্য,গত বছরের ১লা এপ্রিল মেহেরপুর শহরের প্রান কেন্দ্র হোটেল বাজারস্থ রাজধানী শপিং সেন্টারে ব্যবসায়ীক কাজ করার সময় সন্ত্রাসীদের ভয়াবহ বোমা হামলায় প্যানেল মেয়র মিজানুর রহমান রিপনকে আশংকা জনক অবস্থায় মেহরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকায় রেফার করে। চিকিৎসাধীন অবস্থায় ৮ এপ্রিল ঢাকার এ্যাপলো হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়ে। মেহেরপুর শহরে বহুল আলোচিত চাঞ্চল্যকর ও ভয়াবহ বোমা হামলায় প্যানেল মেয়র রিপন হত্যাকান্ড ঘটনায় দীর্ঘদিন ধরে কাউন্সিলর পদটি শূন্য থাকায় প্রায় ১ বছর পর উপ- নির্বাচনের তফশীল ঘোষনা করা হয় ।