মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০২ এপ্রিল:
মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে রোববার মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়ন মিলনায়তনে মেহেরপুর সদর উপজেলার বারাদি মোটর শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত কার্যকরি পরিষদের শপথ অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি এমএ কুদ্দুস নির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান। এসময় জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আহসান হাবিব সোনা, কার্যকরী সভাপতি নজরুল ইসলাম, সহ-সম্পাদক ফারুক হোসেন, অফিস সচিব নাসিম খান প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।