মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৯ এপ্রিল:
পহেলা বৈশাখ ১৪১৯ ও বাংলা নববর্ষ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে মেহেরপুরে সাংস্কৃতিক অনুষ্ঠান বাস্তবায়ন উপ-কমিটির এক সভা অনুষ্ঠিত হয় । সোমবার বিকালে মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠান বাস্তবায়ন উপ-কমিটির সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ মোমিন । উপস্থিত ছিলেন জেলা তথ্য কর্মকর্তা মোল্লা আহম্মদ কুতুবুদ দ্বীন, সহকারী কমিশনার আবু নাছার উদ্দিন, শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক সহকারী অধ্যাপক সাইদুর রহমান,মেহেরপুর জেলা শাখার উদীচীর সভাপতি এ্যাডঃ ইব্রাহীম শাহীন,সম্পাদক শাশ্বত নিপ্পন,বেতার ও টিভি শিল্পী আশরাফ মাহমুদ, মেহেরপুর থিয়েটরের প্রতিনিধি আলীরেজা বিছু প্রমুখ । সভায় পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ উপলক্ষে বাঙ্গালীর ইতিহাস-ঐতিহ্য তুলে ধরে সুন্দর ও সুষ্ঠ ভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করা হয় ।