মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৯ এপ্রিল:
মেহেরপুর গাংনী উপজেলার ষোল টাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবদাল হোসেন কালু বলেছেন আমি আমার মরা মাকে সামনে রেখে বলছি যে ঘটনায় আমাকে জেল খাটতে হচ্ছে সে বিষয়ে আমি কিছু জানিনা। তিনি বলেন আমি ষড়যন্ত্রের শিকার। প্রকৃত অপরাধীদের বিচার অবশ্যই হবে।
মেহেরপুর জেলা খানায় আটক কালু সোমবার তার মা কাকতুন নেছার আকস্মিক মৃত্যুতে ছয় ঘন্টা প্যারোলে মুক্তি পেয়ে মেহেরপুর সরকারী বালক উচ্চ বিদ্যারয মাঠে জানাজা অনুষ্ঠানে মায়ের লাশ সামনে রেখে ওই কথা বলেন। চলতি সালের ৩ মার্চ জোড়া খুনের দায়ে তাকে আটক করা হয়। এদিন তার মা মৃত্যুবরণ করলে বিশেষ ব্যাবস্থায় কালু ছয় ঘন্টা প্যারোলে মুক্তি পান। জানাজা শেষে বাকি সময়টুকু পুলিশের কড়া প্রহরায় মেহেরপুর শহরের একটি বাড়িতে অবস্থান করেন। এদিকে কালুর মায়ের জানাজায় গাংনী উপজেলা ভাইস চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো মেহেরপুর সদর উপজেলা আমদহ ইউনিয়ন চেয়ারম্যান আনারুল ইসলাম পিরোজপুর ইউপি চেয়ারম্যান সামসুল আলম আমঝুপি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম বুড়িপোতা ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ মুকুল বামুন্দি ইউপি চেয়ারম্যান আব্দুল আওয়াল রাইপুর ইউপি চেয়ারম্যান আলফাজ উদ্দীন সহ বিভিন্ন পেশার মানুষ জানাজায় অংশ গ্রহণ করেন। পরে মেহেরপুর পৌরসভার একটি গাড়ি যোগে লাশ গাংনীর মানিকদিতে নেওয়া হয়।