মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৩ এপ্রিল:
”একটি সক্রিয় বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি একটি সুন্দর ভবিষৎ এর রুপকার” এই শ্লোগানকে সামনে রেখে প্রাথমিক শিক্ষা অধিদ্প্তর ও সেভ দি চিলড্রেন এর শিশুদের জন্য মৌলিক কর্ম সূচির আওতায় বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যদের ৩ দিন ব্যপি বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সক্রিয়তা ও দক্ষতা উন্নয়ন ভিত্তিক প্রশিক্ষণ শুরু হয়েছে।
সোমবার মেহেরপুর ইউ আর সি মিলনায়তনে মেহেরপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেসের আলী। বক্তব্য রাখেন সেভ দি চিলড্রেনের ব্যবস্থাপক ফারুখ হোসেন, ইউ আর সির প্রশিক্ষক জামাল হোসেন। উদ্ধোধনী অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপজেলা সহকারী শিক্ষা অফিসার মমতাজ বেগম, সৈয়দ মাসুদুল ইসলাম, মনোয়ার হোসেন, মোহি উদ্দিন, আবুল ফজল, সেভ দি চিলড্রেন প্রতিনিধি এমএ কুদ্দুস প্রমুখ উপস্থিত ছিলেন।