মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ এপ্রিল:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের জোটের ডাকা সারাদেশে ব্যাপী ৩য় দিনের সকাল-সন্দ্ধ্যা হরতাল পালনের অংশ হিসেবে মেহেরপুর জেলায় শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে । সকাল ৬ টা থেকে শুরু হওয়া হরতালে মেহেরপুর থেকে দূরপাল্লার কোন গাড়ি ছেড়ে যায়নি। শহরে ইজিবাইক,রিক্্রা ভ্যান পুরোদমে চলাচল করলেও আভ্যন্তরিণ রুটে সবধরনের বাস চলাচল বন্দ্ধ রয়েছে। অফিস আদালতে লোকজনের উপস্থিতি রয়েছে স্বাভাবিক। হরতালের সমর্থনে মেহেরপুর-০১ আসনের
সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে শহরে মিছিল করেছে মেহেরপুর জেলা বিএনপি। আজ মঙ্গলবার সকাল সোয়া ১০ টার দিকে দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে কার্যালয় এসে শেষ হয়।
অপরদিকে হরতালের চলাকালিন সময়ে সব ধরনের নাশকতা মোকাবেলা করতে শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে মেহেরপুরের পুলিশ প্রশাসন জানিয়েছে।