মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ এপ্রিল:
দ্বিতীয় স্ত্রীর সাথে দেখা করতে এসে দেখা না পেয়ে বিষপানে আত্মহত্যা করেছেন শিক্ষা মন্ত্রনালয়ের সচিবের গাড়ী চালক আলমগীর হোসেন (২৯)। পুলিশ তার লাশ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
মঙ্গলবার দুপুরের দিকে মুজিবনগর উপজেলার বল্লভপুর মিশন হাসপাতালের পাশ থেকে আলমগীরের লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার নওয়াপাড়া গ্রামের সানাউল্লাহর ছেলে আলমগীর হোসেন শিক্ষা মন্ত্রনালয়ের সচিবের গাড়ী চালক। তার ঘরে প্রথম স্ত্রী থাকা সত্বেও মোবাইল ফোনের ক্রস কানেকশনের সূত্র ধরে শেরপুর জেলার পানিহাটা গ্রামের জ্যাকব বিশ্বাসের মেয়ে হ্যাপি ওরফে হেনা বিশ্বাসের সাথে তার প্রেমজ সম্পর্ক গড়ে ওঠে। পরে তাকে দ্বিতীয় বিয়ে করে। বিষয়টি হ্যাপি জানতে পেরে আলমগীরকে এড়িয়ে চলেন। এদিকে সম্প্রতি হ্যাপি মেহেরপুরের মুজিবনগর উপজেলার বল্লভপুর মিশন হাসপাতালে সেবিকার প্রশিক্ষণ নিতে আসেন। আলমগীর জানতে পেরে গত সোমবার দিবাগত রাতে তার সাথে দেখা করতে মুজিবনগর আসেন। দীর্ঘক্ষন হাসপাতাল গেটে অপেক্ষা করার পরও হ্যাপি তার সাথে দেখা না করায় সকালে আলমগীর মনের দুখে হাসপাতালের পাশে বিষ পান করে আত্ম হত্যা করেন। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে মেহেরপুর হাসপাতাল মর্গে প্রেরণ করে।