মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬ এপ্রিল:
মেহেরপুর পৌরসভার আওতাধীন গড়পুকুরে ডুবে আব্দুল হাকিম(৭২) নামের এক বৃদ্ধ মারা গেছে। জানাগেছে, বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুরের গাংনী উপজেলার সিন্দুর কোটা গ্রামের বয়েন উদ্দিনের ছেলে আব্দুল হাকিম মেহেরপুর শহরের নিলমনি সিনেমা হলপাড়া আব্দুস সাত্তারের বাড়িতে অবস্থান কালে মেহেরপুর পৌর গড়ের পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। হঠাৎ করে তার লাশ ভেসে ওঠে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।