মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৮ এপ্রিল:
বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির সাংগঠনিক সম্পাদক নিখোঁজ ইলিয়াস আলীকে ফিরিয়ে দেয়ার দাবীতে শহরে বিক্ষোভ মিছিল করেছে মেহেরপুর জেলা বিএনপি।
আজ শনিবার বেলা সাড়ে ১১ টায় মেহেরপুর-০১ আসনের সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে মিছিলটি মেহেরপুর দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।
মিছিলপুর্ব সমাবেশে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস। প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি মাসুদ অরুন বলেন, ভারতের স্বার্থরক্ষায়, বাকশাল কায়েমের অপচেষ্টার অংশ হিসাবে জাতীয়তাবাদী শক্তিকে গুম,হত্যা, অপহরণের মধ্যে দিয়ে ধ্বংস করার চেষ্টা চলছে।
সমাবশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি আঃ রহমান, সাবেক কমিশনার আব্দুর রহিম সহ বিএনপি’র বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।